জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমএড পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু ১১ অক্টোবর

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের এমএড প্রথম সেমিস্টার পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আগামী ১১ অক্টোবর। আগ্রহী পরীক্ষার্থীরা অনলাইনে ১৯ অক্টোবর পর্যন্ত এ আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ৩ বছর ধরে শিক্ষার্থীশূন্য: দেশের ৮৬ বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের উদ্যোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার খাতা চ্যালেঞ্জের জন্য নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

খাতা চ্যালেঞ্জের আবেদন পদ্ধতি, ফি জমা দেওয়াসহ প্রয়োজনীয় নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাই আবেদন করতে আগ্রহী পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা অনুসরণ করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!