জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনিয়ম, ২৯৭ শিক্ষার্থীর ফল বাতিল

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন কলেজের ২৯৭ জন পরীক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তির অংশ হিসেবে তাদের ওই শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এ ছাড়া অভিযোগের ধরন বিবেচনা করে পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, কক্ষ পরিদর্শক, পরীক্ষক ও প্রধান পরীক্ষকের দেওয়া প্রতিবেদন এবং উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!