জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে এই আবেদন প্রক্রিয়া চলবে ২১ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করার পর প্রিন্ট কপি ও প্রয়োজনীয় ফিসহ নিজ নিজ কলেজে জমা দিতে হবে ২২ অক্টোবরের মধ্যে। এরপর কলেজ কর্তৃপক্ষ ২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন করবে এবং ২৮ ও ২৯ অক্টোবর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভাষাকোর্সে ভর্তি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
যাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন
১. ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৪ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।
২. নির্ধারিত শর্ত সাপেক্ষে আগের শিক্ষাবর্ষের অনিয়মিত, অকৃতকার্য, শর্তসাপেক্ষে উত্তীর্ণ ও মানোন্নয়ন পরীক্ষার্থীরাও এই সুযোগ পাবেন।
৩. মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সি, সি+ ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দুটি কোর্সে অংশ নিতে পারবেন। পাশাপাশি শর্তসাপেক্ষে ৩য় বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপস্থিত কোর্সে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলীতে বলা হয়েছে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রেগুলেশন ও সিলেবাস অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা পরবর্তীতে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিস্তারিত জানতে নিচে দেখুন।




