জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসে আগুন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

‘নোঙর’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা
‘নোঙর’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা|ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী ‘নোঙর’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রবিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরার একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে।

আরও পড়ুন: দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

বিষয়টি নিশ্চিত করে বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া জানান, মেরামতের জন্য বাসটি ডেমরার একটি গ্যারেজে রাখা হয়েছিল। এ সময় বাসটির পাশে থাকা অন্য একটি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।

তানজিল মিয়া আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হননি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!