খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুলের অধীনে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব প্রফেশনাল ফাইন্যান্স প্রোগ্রামে ভর্তি, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত
যেসব স্কুলে ভর্তি নেওয়া হবে
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন স্কুলের অধীনে একাধিক ডিসিপ্লিনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে। স্কুলগুলো হলো—
১. বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল: স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং পরিসংখ্যান।
২. জীববিজ্ঞান স্কুল: অ্যাগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট।
৩. ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল: ব্যবসায় প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা।
৪. কলা ও মানবিক স্কুল: ইংরেজি, বাংলা এবং ইতিহাস ও সভ্যতা।
৫. সামাজিক বিজ্ঞান স্কুল: অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা।
৬. চারুকলা স্কুল: ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য।
৭. আইন স্কুল: আইন।
৮. শিক্ষা স্কুল: শিক্ষা।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি কর্তৃক স্বীকৃত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে ডিসিপ্লিনভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত প্রযোজ্য হবে।
প্রার্থীদের কমপক্ষে ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতার শর্তও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত নিয়মে জমা দিতে হবে। ভর্তি-সংক্রান্ত শর্ত পূরণ না করলে আবেদন বাতিল বলে গণ্য হতে পারে।
আরও পড়ুনঃ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স করার সুযোগ, আবেদন করবেন যেভাবে
আবেদনের সময়সীমা
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ১ নভেম্বর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৬।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শর্তাবলি দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন করবেন যেভাবে
ভর্তির বিস্তারিত তথ্য, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট [www.ku.ac.bd](http://www.ku.ac.bd) ভিজিট করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অফিসেও যোগাযোগ করা যাবে।


