খুলনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের জানুয়ারি সেশনে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের জানুয়ারি সেশনে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে|ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৭ সালের জানুয়ারি সেশনে পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের আওতাধীন ডিসিপ্লিন ও ইনস্টিটিউটসমূহে পিএইচডি ফেলো ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশের অন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত মাস্টার্স ডিগ্রিও গ্রহণযোগ্য হবে, তবে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বীকৃত হতে হবে।

আরও পড়ুনঃ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত মাস্টার্স করার সুযোগ, আবেদন করবেন যেভাবে

আবেদনকারীর কমপক্ষে ১৭ বছরের শিক্ষাজীবন সম্পন্ন থাকতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীদের ক্ষেত্রে ইউজিসির অনুমোদনের প্রমাণপত্র এবং অনুমোদিত ক্যাম্পাস থেকে ডিগ্রি অর্জনের সনদ জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার যেকোনো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। উভয় পরীক্ষায় জিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ এবং ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো একটিতে প্রথম শ্রেণি থাকতে হবে। এ ক্ষেত্রেও সিজিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ এবং ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ নির্ধারণ করা হয়েছে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া থিসিস ছাড়া স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রথম লেখক হিসেবে অন্তত একটি পিয়ার-রিভিউড জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বেলা ৩টার মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিন অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্স, আবেদন শেষ ২৪ নভেম্বর

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd থেকে জানা যাবে। প্রয়োজনে সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে যোগাযোগ করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

WhatsApp Image 2026-10-16 at 3.52.27 PM.jpeg

সুত্র: আমার দেশ ১৬ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!