লোকপ্রশাসনে প্রফেশনাল মার্স্টাস করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জিপিএ ২ হলেই আবেদন

জিটি ডেস্ক

প্রকাশ:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে মাস্টার্সে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই|ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগে প্রফেশনাল মাস্টার্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটির জুলাই-ডিসেম্বর ২০২৬ শিক্ষাবর্ষের ফল সেশনে ১ বছর মেয়াদি ৪০ ক্রেডিট ঘণ্টার এ প্রোগ্রামে ২৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়;

প্রোগ্রামের বৈশিষ্ট্য—

*১ বছর মেয়াদি প্রোগ্রাম;

*ক্রেডিট ঘণ্টা ৪০;

*ক্লাস প্রতি শুক্র ও শনিবার;

*দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা;

আরও পড়ুন: আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ করুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিজিপিএ ২.৫ হলেই আবেদন

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ২.০০ থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অফিস থেকে অথবা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ বা ই-মেইল ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১৫০০ টাকা ০১৭১৭৪৭২৬৮৭ রকেট বা বিকাশ নম্বরে জমা দিতে হবে;

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা—

আবেদনপত্রের স্ক্যানড কপি ০১৭১৭৪৭২৬৮৭ নম্বরে হোয়াটসঅ্যাপ করে অথবা, mpag@pad.jnu.ac.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জমা দিতে পারবেন;

গুরুত্বপূর্ণ তারিখ—

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জুন ২০২৬;

লিখিত পরীক্ষার তারিখ: আগামী ২৭ জুন ২০২৬, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত;

ভাইভার তারিখ: আগামী ২৭ জুন ২০২৬, দুপুর ১২টা;

ক্লাস শুরুর তারিখ: আগামী ৩ জুলাই ২০২৬;

আবেদনপদ্বতিসহ অন্যান্য বিষযে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-06-17T030847.680.jpgসূত্র: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!