পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে, নেই টিউশন ফি—মিলবে আর্থিক ভাতাও

জিটি ডেস্ক

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে গার্মেন্ট বিজনেসে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে চাইলে আবেদন করুন দ্রুতই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে গার্মেন্ট বিজনেসে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে চাইলে আবেদন করুন দ্রুতই|ছবি: জিটি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) গার্মেন্ট বিজনেসে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটিতে ৩ মডিউলের ৯ মাস মেয়াদি প্রোগ্রামে সফল প্রার্থীরা টিউশন ফি সম্পূর্ণ মওকুফের পাশাপাশি আর্থিক ভাতাও পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে। ক্লাস বা ডিভিশন সিস্টেমের ক্ষেত্রে উল্লিখিত সিজিপিএর সমমান হতে হবে;

*এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। ক্লাস বা ডিভিশন সিস্টেমের ক্ষেত্রে উল্লিখিত সিজিপিএর সমমান থাকতে হবে;

*অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে রেডিমেড গার্মেন্টস সেক্টরে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*অভিজ্ঞতা না থাকা প্রার্থীরাও ফ্রেশার প্রার্থীর হিসেবে আবেদন করতে পারবেন, তবে আইপিই/টেক্সটাইল/বিজনেস সম্পর্কিত বিষয়ে ডিগ্রি থাকতে হবে;

প্রার্থীর বয়স: ৪৮ বছরের বেশি হবে না (আবেদন করার তারিখে);

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬;

লিখিত পরীক্ষা: আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-09-02T074417.484.jpgসূত্র: আইবিএর অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!