জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফল প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বিষয়ক ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। এতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধন কিংবা সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী
এবারের পরীক্ষায় সারাদেশের ৮২টি কেন্দ্রে ১০৮টি কলেজের মোট ৫১ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ছিলেন। পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ৯৩ শতাংশ।

