রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১৫ তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠিত সভায় একাডেমিক কার্যক্রমের উৎকর্ষসাধনে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি রুয়েটে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন দেয়া হয়।
রুয়েট উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
আরও পড়ুন: বিইউপিতে প্রফেশনাল মাস্টার্সে ভর্তির সুযোগ আইন বিভাগে, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের ইনচার্জ অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ সিন্ডিকেট সদস্যবৃন্দ।
