শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিতে আগ্রহী যোগ্য সাবেক শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া, যোগ্যতা যাচাই ও অংশগ্রহণের নিয়মাবলি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তনে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রথমে convocation.sau.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘Eligibility Check’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিয়ে অংশগ্রহণের যোগ্যতা যাচাই করতে হবে। যোগ্যতা নিশ্চিত হলে ‘Register’ বাটনে ক্লিক করে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।
আরও পড়ুন:এইচএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত
নিবন্ধনের সময় নির্ধারিত ব্যক্তিগত তথ্যের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া প্রভিশনাল সার্টিফিকেটের তথ্য প্রদান করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার পর কনভোকেশন রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার জন্য নিজের ই-মেইল ঠিকানা দিতে হবে।
ফরমের সব তথ্য যথাযথভাবে পূরণ করার পর ‘Pay Now’ অপশনে গিয়ে নিবন্ধন ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার জন্য বিকাশ, নগদ, রকেটসহ নির্ধারিত অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাবে। তবে অনলাইনে অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত চার্জ শিক্ষার্থীদের নিজ দায়িত্বে বহন করতে হবে।
সমাবর্তনের নিবন্ধন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থাকা ‘Registration Flowchart’ এবং ‘Frequently Asked Question (FAQ)’ বিভাগ অনুসরণ করতে বলা হয়েছে। এ ছাড়া কোনো জিজ্ঞাসা বা সমস্যার সমাধানে ওয়েবসাইটের ‘Help Desk’ থেকেও সহায়তা নেওয়া যাবে।
আরও পড়ুন:২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৬ নভেম্বর
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি জানান।
উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ১৬ নভেম্বর। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর সেটিই ছিল প্রতিষ্ঠানটির প্রথম সমাবর্তন।

