যথাযথভাবে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এ তথ্য চাওয়া হতে পারে। এসব তথ্য না দিলে ভিসার আবেদন প্রত্যাখ্যান হতে পারে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকি রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: পিএইচডিতে স্কলারশিপ দেবে ইউজিসি, প্রতিমাসে ভাতা ৫০ হাজার টাকা
বার্তায় বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীদের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য চাওয়া হতে পারে। জাতীয় নিরাপত্তা যাচাইসহ ভিসা আবেদনকারীদের বিষয়ে প্রয়োজনীয় পর্যালোচনার অংশ হিসেবে এসব তথ্য ব্যবহার করা হবে।
আবেদনকারীদের নির্ধারিত ভিসা ফরমে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত যেসব তথ্য চাওয়া হবে, সেগুলো সঠিক ও সম্পূর্ণভাবে দিতে হবে।
কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা যাবে না। প্রয়োজনীয় তথ্য না দেওয়ার কারণেও ভিসার আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। এ ছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রেও অযোগ্য ঘোষিত হওয়ার ঝুঁকি রয়েছে।

