যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) ২০২৬ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় দেশের মধ্যে যৌথভাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) টিএইচই তাদের ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করে। এশিয়ার ৩৬টি দেশের ৯২৯টি বিশ্ববিদ্যালয় এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এটি এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের ১৪তম সংস্করণ।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
এবারের তালিকায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে দেশে ঢাবির অবস্থান ছিল ১০ম। সে বছর ২৪টি বিশ্ববিদ্যালয় তালিকায় ছিল। তবে এবারের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে শীর্ষে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান জায়গা করতে পারেনি। ৩০১-৩৫০ ব্যান্ডে অবস্থান করে যৌথভাবে দেশসেরা হয়েছে বুয়েট ও ঢাবি।
৩৫১-৪০০ ব্যান্ডে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, যা দেশের তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুরু ২৭ এপ্রিল
৪০১-৫০০ ব্যান্ডে স্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৫০১-৬০০ ব্যান্ডে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৬০১-৮০০ ব্যান্ডে অবস্থান করছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর ৮০০-এর পরের ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
এ ছাড়া ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

