টানা ছয় দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল ১৭ অক্টোবর শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত

অফিস আদেশে বলা হয়, আগামী ১৭ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে। অন্যদিকে, শ্রী শ্রী দুর্গাপূজার মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর, সাপ্তাহিক ছুটি ২৩ ও ২৪ অক্টোবর এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

আগামী ২৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!