১৫ বছর পর পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, মুখ্যমন্ত্রী শুভেন্দু

জিটি রিপোর্ট

প্রকাশ:

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী|ছবি: সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক লড়াই ও নাটকীয় পালাবদলের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কমিউনিস্ট শাসনের অবসানের পর মমতা ব্যানার্জীর নেতৃত্বে টানা ১৫ বছরের রাজনৈতিক অধ্যায়ের পর এবার রাজ্যে ক্ষমতায় এলো বিজেপি।

শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেন তিনি।

একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সংগঠক ও মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শুভেন্দু অধিকারী। পরে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিজেপিতে যোগ দেন তিনি। দীর্ঘ রাজনৈতিক যাত্রার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক নেতৃত্বের শীর্ষে পৌঁছালেন এই নেতা।

আরও পড়ুন: তামিলনাড়ু নির্বাচনে নতুন সমীকরণ, শীর্ষে থালাপতি বিজয়

বিশ্লেষকদের মতে, বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নাটকীয়। নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রিক রাজনৈতিক লড়াইয়ে নিজস্ব অবস্থান তৈরি করে তিনি রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত হন।

শপথগ্রহণ অনুষ্ঠানে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশিত প্রামাণিক, ক্ষুদিরাম টুডুসহ আরও কয়েকজন নেতা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!