মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

আন্দোলনের মুখে ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

জ

জিটি রিপোর্ট

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:৪২ AM

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী|ছবি: সংগৃহীত

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার অনুমোদন দিয়েছেন।

আরও পড়ুন: গণভোট অবৈধ হলে সরকারও অবৈধ: সারজিস

রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য প্রহ্লাদ যোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কর্ণাটক থেকে নির্বাচিত লোকসভার সদস্য প্রহ্লাদ যোশী বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এবং ভোক্তা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বিদ্যমান দায়িত্বের পাশাপাশি এখন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও পরিচালনা করবেন।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে প্রায় দুই মাস ধরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন ভারতীয় শিক্ষার্থী ও তরুণরা।

আরও পড়ুন: ভারতে বিক্ষোভ থামাতে শিক্ষা সচিব বদলি

এ দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধারাবাহিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত সোমবার (২০ জুলাই) বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের দিকে পদযাত্রার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আন্দোলন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং আরও তীব্র আকার ধারণ করে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা দুই দিন আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দিলেও তারা আন্দোলন থেকে সরে আসেননি। শেষ পর্যন্ত শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ যোশী।

ট্যাগ:ভারতশিক্ষামন্ত্রীপ্রহ্লাদ যোশীজুলাই আন্দোলনপ্রশ্নফাঁস

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!