মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

পাকিস্তানের ঘটনা

বরযাত্রীবাহী অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০১:১৬ AM

অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে
অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে|ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুই দিনের উদ্ধার অভিযানে ১২ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

সংবাদমাধ্যম পাকিস্তান টুডে জানিয়েছে, সোমবার রাতে তিনটি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা থেকে বাসিত আরিন নামে একটি স্থানে যাচ্ছিলেন। অটোরিকশাগুলোতে অতিরিক্ত যাত্রী ছিল। অতিরিক্ত গতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে ২৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠে অন্যদের দুর্ঘটনার খবর দেন। এরপর উদ্ধারকারী দল ও স্থানীয়রা রাতভর উদ্ধার অভিযান চালান। প্রাথমিকভাবে ছয়জনকে জীবিত উদ্ধার এবং তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান বলেন, মঙ্গলবার আরও নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারীরা জানান, ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরেও একজনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া ৫, ৭ ও ১৫ কিলোমিটার দূর থেকেও বরযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খালটি প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীর এবং ১০০ থেকে ১২০ ফুট প্রশস্ত। ওই অঞ্চলের কৃষকেরা সেচকাজে খালটির পানি ব্যবহার করেন।

সূত্র: পাকিস্তান টুডে

ট্যাগ:পাকিস্তানপাকিস্তানের ইসলামাবাদবরযাত্রিপাকিস্তানের ঘটনা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!