‘এটি আমাদের যুদ্ধ নয়’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার|ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়, এবং আমরা এতে জড়াব না।’

যুক্তরাজ্যের অন্যতম প্রধান সংবাদমাধ্যম ‘মিরর ইউকে’ পত্রিকার সঙ্গে আলাপে স্টারমার আরও বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং ওই অঞ্চলে আমাদের মিত্রদের সুরক্ষার জন্য যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।’

আরও পড়ুন: ইরান বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করে রেখেছে: যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘হরমুজ প্রণালি পুনরায় চালু করতে যুক্তরাজ্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে এর জন্য আমরা মোটেও এই যুদ্ধে যোগ দেব না।’

সম্প্রতি যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনাগুলোর ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

এছাড়া ইরানের নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুদ্ধবিমানও মোতায়েন করেছে যুক্তরাজ্য।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!