মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওআন্তর্জাতিকঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
শিক্ষা
The Generation Today
সর্বশেষবাংলাদেশশিক্ষাউচ্চশিক্ষাশিক্ষাপ্রশাসনপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
রাজনীতি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসাহিত্যসংস্কৃতিবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
ধর্ম
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পারাপারে ইরান জাহাজপ্রতি নিচ্ছে ২০ লাখ ডলার

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:৩৩ PM

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি|ছবি: এএফপি

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী নির্দিষ্ট কিছু জাহাজ থেকে ২০ লাখ (২ মিলিয়ন) ডলার পর্যন্ত ট্রানজিট ফি বা যাতায়াত কর আদায় শুরু করেছে ইরান। দেশটির একজন পার্লামেন্ট মেম্বার রোববার (২২ মার্চ) এই তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, এর মাধ্যমে দীর্ঘ ৪৭ বছর পর গুরুত্বপূর্ণ এ জলপথের ওপর ইরান তার ‘সার্বভৌমত্বের নতুন ধারণা’ প্রতিষ্ঠিত করতে পেরেছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজেরদি একটি টেলিভিশন অনুষ্ঠানে এসব কথা বলেন।

ওই অনুষ্ঠানে আলাউদ্দিন বোরুজেরদি বলেন, ‘কিছু জাহাজ থেকে ২০ লাখ ডলার ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তিরই প্রতিফলন। যেহেতু যুদ্ধের একটি বড় খরচ রয়েছে, তাই স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলো থেকে এই ফি নেওয়া হচ্ছে।’ বোরুজেরদির মতে, এর মাধ্যমে ইরান তার ‘কর্তৃত্ব’ ও ‘নতুন সার্বভৌম শাসনব্যবস্থা’র জানান দিচ্ছে।

আরও পড়ুন: ‘শত্রুরাষ্ট্র’ ছাড়া হরমুজ সবার জন্য খোলা, ফের জানাল ইরান

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্চের শুরুতেই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয়। স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এবং বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ২০ শতাংশ পরিবাহিত হয়। এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেসিসহ এ পর্যন্ত ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর প্রতিবাদে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি সচল করতে একযোগে কাজ করার ঘোষণা ২২ দেশের

তেহরানের দাবি, তারা এই অঞ্চলে ‘মার্কিন সামরিক সম্পদ’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই উত্তেজনা বিশ্ববাজার ও বিমান চলাচল ব্যবস্থাকেও মারাত্মকভাবে ব্যাহত করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত শনিবার বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, তাদের বিদ্যুৎ অবকাঠামোতে সামান্যতম হামলা হলেও তারা ইসরায়েলসহ এই অঞ্চলের অন্যান্য দেশের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে, যা পুরো অঞ্চলকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে।

এর আগে গত শুক্রবার নিজেদের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালিতে একটি বিশেষ ‘অনুমোদিত নৌপথ’ চালুর ঘোষণা দেয় ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট কিছু বাণিজ্যিক জাহাজকে এ পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে, তবে তার জন্য আগেভাগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হবে।

ট্যাগ:হরমুজ প্রণালিইরানে হামলাইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধট্রানজিট ফি বা যাতায়াত করজ্বালানি তেলজ্বালানি তেল সংকটযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্প

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!