হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে হামলা ইরানের

জিটি ডেস্ক

প্রকাশ:

হরমুজে কনটেইনার জাহাজে গুলিবর্ষণ করেছে ইরান
হরমুজে কনটেইনার জাহাজে গুলিবর্ষণ করেছে ইরান|ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড—এমন অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছে।

ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি কনটেইনার জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা

সংস্থাটির মতে, গার্ড বাহিনীর একটি গানবোট কোনো ধরনের সতর্কতা ছাড়াই সরাসরি জাহাজটির ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো নাবিক আহত হননি। এছাড়া পরিবেশগত কোনো ক্ষতির তথ্যও পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

তবে এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা দায় স্বীকার করা হয়নি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!