মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ AM

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা
সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা|ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আরও ছয় মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। দ্রুত কোনো সমাধান না এলে এই সংঘাত পশ্চিম এশিয়ায় আরেকটি দীর্ঘস্থায়ী ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যানেটা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে এমন এক ভয়াবহ অচলাবস্থায় আটকে আছে, যেখান থেকে যুদ্ধের অবসান ঘটানোর মতো কার্যকর বিকল্প খুব বেশি নেই।

প্যানেটা বলেন, ‘আমি মনে করি, কোনো সমাধান ছাড়াই এই যুদ্ধ আরও ছয় মাস চলার সম্ভাবনা বেশি।’

আরও পড়ুন: বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর পরিচালক ছিলেন প্যানেটা। পরে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরিণতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্যানেটা। তার মতে, যুদ্ধটি ইরাক ও আফগানিস্তানের মতো পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের আরেকটি দীর্ঘমেয়াদি ও ব্যর্থ সামরিক অভিযানে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন প্যানেটা। মার্কিন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের পদত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন এক সময়ে মার্কিন সেনাসদস্যরা যুদ্ধে অংশ নিচ্ছেন, যখন পেন্টাগনের কমান্ড কাঠামোয় বিশৃঙ্খলা বিরাজ করছে।

তিনি আরও বলেন, ইরানসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রতিপক্ষ এখন ওয়াশিংটনের সামরিক সক্ষমতার দিকে নজর রাখছে। তারা দেখছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারছে।

প্যানেটা বলেন, ‘আমি মনে করি, ইরান হোক বা আমাদের অন্য প্রতিপক্ষ, তারা এখন যুক্তরাষ্ট্রের দিকে দৃষ্টি রাখছে। তারা দেখছে, যুক্তরাষ্ট্র নিজেদের রক্ষায় সামরিক শক্তি কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতার দিক থেকে দুর্বল হয়ে পড়েছে।’

আরও পড়ুন: মৃতদেহের মাংস খেয়ে উল্লাস ‘অঘোরী’ সাধুর, অতঃপর...

চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানসহ বিভিন্ন রাষ্ট্র এবং সন্ত্রাসবাদের হুমকির কথা উল্লেখ করে প্যানেটা বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত বিপজ্জনক একটি বিশ্বপরিস্থিতির মধ্যে রয়েছে। এমন সময়ে দেশটির দুর্বলতার কোনো বার্তা প্রতিপক্ষদের কাছে পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলো মনে করছে, ওয়াশিংটন এখন তুলনামূলকভাবে দুর্বল। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের ধারণা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।

ট্যাগ:সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটাইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধইরানে হামলাইরানইরান যুদ্ধ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!