ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: ন্যাটো মহাসচিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

ন্যাটো মহাসচিব মার্ক রুটে
ন্যাটো মহাসচিব মার্ক রুটে|ছবি: আল জাজিরা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের প্রশংসা করলেও এই যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

ব্রাসেলসে জার্মানির এআরডি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যা করছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে জোট হিসেবে ন্যাটো এই যুদ্ধে অংশ নেবে না উল্লেখ করে রুটে বলেন, ‘এই লড়াইয়ে ন্যাটোর জড়িয়ে পড়া বা অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই।’ 

তিনি বলেন, জোটগতভাবে কোনো সিদ্ধান্ত না থাকলেও সদস্য দেশগুলো চাইলে ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করতে পারে।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!