ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

জিটি ডেস্ক

প্রকাশ:

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল|ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ আরও উসকে দিয়ে ইরানের বুশেহর শহরের পারমাণবিক কেন্দ্রে চারবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বুশেহর পারমাণবিক কেন্দ্রে চারবার হামলা চালিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

এক্স-এ দেওয়া আরেকটি পোস্টে আব্বাস আরাগচি সতর্ক করে বলেন, আজ বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে মার্কিন ও ইসরায়েলি হামলা ইরান এবং বৃহত্তর জিসিসি অঞ্চলের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

তিনি বলেন, ‘বুশেহর স্থাপনাটি চারবার আক্রান্ত হয়েছে এবং এর নিরাপত্তার প্রতি উদাসীনতার সমালোচনা করেছেন—বিশেষ করে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতি দেওয়া মনোযোগের তুলনায়।’

তিনি আরও বলেন, “আমাদের পেট্রোকেমিক্যালের ওপর হামলার পেছনে বাস্তব উদ্দেশ্যও রয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!