মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলাবিনোদনভিডিওশিক্ষাপ্রশাসনঅর্থনীতিতারুণ্যপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসালাইফস্টাইলব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
বাংলাদেশ
আন্তর্জাতিক
The Generation Today
সর্বশেষবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপপ্রযুক্তিখেলা
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরএমফিলপিএইচডিপ্রফেশনাল প্রোগ্রামক্যাম্পাস
খবরসরকারিবেসরকারিবাহিনীব্যাংক ও আর্থিকশিক্ষাপ্রতিষ্ঠানএনজিওমেডিকেল-ফার্মাসিবিদেশে চাকরিইন্টার্নশিপপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচিসাক্ষাৎকারফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
নির্বাচন
প্রবাস
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
শিক্ষা আন্দোলন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

ইরান ‘শক্তিশালী ও অহংকারী’ বলে চুক্তি করছে না: ট্রাম্প

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩২ PM

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে রাজি হয়নি ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে রাজি হয়নি ইরান|ছবি: সংগৃহীত

ইরানের নেতাদের ‘শক্তিশালী’ ও ‘অহংকারী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ কারণেই তারা চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে রাজি হয়নি। তবে শেষ পর্যন্ত চুক্তিতে আসা ছাড়া তেহরানের সামনে অন্য কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের চিপেওয়া ফলসে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা শক্তিশালী, তারা অহংকারী। এমন কিছু বিষয় আছে, যা তারা কখনো করবে বলে ভাবেনি। কিন্তু এখন তাদের সেগুলো করতেই হবে। তাদের সামনে কোনো বিকল্প নেই। তবে এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে।”

আরও পড়ুন: বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা

ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছানোর জন্য যারা তাকে চাপ দিচ্ছেন, তাদেরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, “এ ধরনের বিষয়ে চুক্তি করতে অনেক সময় লাগে। বছরের পর বছরও লেগে যেতে পারে।”

ট্রাম্প আরও দাবি করেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। তার ভাষ্য, ইরানের অধিকাংশ ড্রোন উৎপাদন কারখানা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা ধ্বংস করা হয়েছে।

তবে তিনি স্বীকার করেন, ইরানের হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। ট্রাম্প বলেন, “তাদের কিছু সক্ষমতা এখনো আছে। কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে। আমার ধারণা, তাদের মোট ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রায় ২১ থেকে ২২ শতাংশ এখনো অবশিষ্ট আছে। সংখ্যাটি কম নয়, তবে প্রথম হামলার সময় তাদের যে সক্ষমতা ছিল, তার তুলনায় এটি অনেক কম।”

সাক্ষাৎকারে ট্রাম্প আরও ইঙ্গিত দেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ আগামী সেপ্টেম্বরের শ্রম দিবসের পর দীর্ঘ সময় বহাল নাও থাকতে পারে।

ট্যাগ:ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধইরানে হামলাইরান যুদ্ধইরান অভিযানইরান-যুক্তরাষ্ট্রইরানের ক্ষেপণাস্ত্র হামলাইরান-মার্কিন আলোচনা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!