ইসরায়েলে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

ইরানের খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র
ইরানের খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র|ছবি: সংগৃহীত

শক্তিশালী খোরামশাহর-৪ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের তেলআবিব ও বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই দাবি করেছে বাহিনীটি। এদিন ভোরে তেল আবিব অভিমুখে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

আইআরজিসি বলেছে, এক টনের ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের কেন্দ্রীয় অংশ ও বেন গুরিয়ান বিমানবন্দর এবং বিমানবন্দরে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, অভিযানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও উন্নত মানববিহীন বিমানবাহী যান (ইউএভি) ব্যবহার করা হয়েছে। এবং মার্কিন নির্মিত থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অপারেশনের ১৮তম ধাপে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে এই অঞ্চলের ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এতে আঞ্চলিক ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যদের পশ্চাদপসরণ ও স্বাগতিক দেশগুলোর হোটেলে লুকিয়ে থাকার ঘটনা আইআরজিসির নজর এড়ায়নি বলে উল্লেখ করা হয়।

আইআরজিসির যোদ্ধারা এখন অপেক্ষা করছে, প্রতিটি আক্রমণকারী মার্কিন সৈন্যকে খুঁজে বের করতে এবং তারা বিশ্রাম নেবে না যতক্ষণ না সবাই ধরা পড়ে। কারণ পালানোর কোনো পথ থাকবে না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!