মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে ইরানসহ প্রতিরোধগোষ্ঠীগুলোর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় এ পর্যন্ত অন্তত ৬,০০৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েল জানিয়েছে, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।’
আরও পড়ুন: প্রতিবেশী দেশগুলোকে ফের সতর্ক করল ইরান
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬,০০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১২১ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শুধু গত ২৪ ঘণ্টাতেই ২৩২ জন আহত ব্যক্তি হাসপাতালে এসেছেন।’

