ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি তেলের রপ্তানি প্রায় ৬০ শতাংশ কমে যাওয়ার তথ্য দিয়েছে কেপলার।
বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠানটি বলেছে, রোববার থেকে আগের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আট দেশ-সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, ওমান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিদিন গড়ে ৯৭ লাখ ১০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যা ফেব্রুয়ারির একই সময়ে ছিল ২ কোটি ৫১ লাখ ৩০ হাজার ব্যারেল। সেই হিসাবে রপ্তানি কমেছে ৬০ শতাংশের মতো।
কেপলারের বিশ্লেষক জোহানেস রাবল বলেন, ‘এই সপ্তাহে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ভাসমান মজুদ ৫ কোটি ব্যারেল ছাড়িয়েছে, যা যুদ্ধ শুরুর আগে ছিল ১ কোটি ব্যারেলের মতো।’
সূত্র: আল-জাজিরা

