মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদনলাইফস্টাইলভিডিওবাংলাদেশআন্তর্জাতিকশিক্ষাপ্রশাসনঅর্থনীতিপ্রবাসনির্বাচনশিক্ষা আন্দোলনআইন-আদালতনারী ও শিশুঅপরাধপরিবেশ ও জলবায়ুভ্রমণ-পর্যটনপুরস্কার-সম্মাননাউদ্ভাবন আবিষ্কারস্বাস্থ্য ও চিকিৎসাব্যক্তিত্বসাহিত্য-সংস্কৃতিসাক্ষাৎকারবিচিত্র খবরসম্পাদকীয়বইমেলাফ্যাক্টচেকপ্রিয় বইমতামতশিক্ষাব্যবস্থা
সর্বশেষ
শিক্ষা
উচ্চশিক্ষা
The Generation Today
সর্বশেষশিক্ষাউচ্চশিক্ষাপরীক্ষাভর্তিচাকরিস্কলারশিপতারুণ্যপ্রযুক্তিখেলাবিনোদন
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
সরকাররাজনীতিসংসদসারা দেশরাজধানীজেলাঅপরাধদুর্ঘটনাআইন-আদালতকৃষি ও খাদ্যপানি-বিদ্যুৎ-জ্বালানি
বিদ্যুৎ ও জ্বালানি
মধ্যপ্রাচ্যএশিয়াইউরোপআমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক ও আর্থিকশিল্পবাণিজ্যবিশ্ববাণিজ্যবাজারউদ্যোক্তাবাজেটঅন্যান্য
ফ্রিল্যান্সিংপ্রশিক্ষণএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
খবরস্নাতকস্নাতকোত্তরপ্রফেশনাল প্রোগ্রামএমফিল-পিএইচডিক্যাম্পাস
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
নির্বাচনপ্রবাসসাক্ষাৎকারসাফল্যসংস্কৃতিসাহিত্যবইমেলাশিক্ষা আন্দোলনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাধর্মউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনবিচিত্র/অফবিটশিক্ষক-কর্মচারী আন্দোলন
সম্পাদকীয়
মতামত
প্রতিযোগিতাবিতর্ককুইজঅলিম্পিয়াডসাফল্যউৎসব-পার্বণ
বিনোদন
আইন-আদালত
নারী ও শিশু
দরকারি তথ্যপরীক্ষার সময়সূচিভর্তি পরীক্ষাবোর্ড পরীক্ষাঅ্যাকাডেমিক পরীক্ষাপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
খবরমতামত
শিক্ষা মন্ত্রণালয়প্রাথমিক ও গণশিক্ষাশিক্ষা বোর্ডএনটিআরসিএইউজিসিপিএসসিঅন্যান্য
বিচিত্র খবর
ফ্যাক্টচেক
ব্যাংক-বিমা
দরকারি তথ্যস্কুলকলেজবিশ্ববিদ্যালয়অন্যান্য
আন্তর্জাতিক

সৌদি আরবে ফের ড্রোন হামলা

জ

জিটি ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪০ PM

সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা|ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

সোমবার (১২ অক্টোবর) নতুন করে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে দেশটি। এ পরিস্থিতিতে রিয়াদ বিমানবন্দর আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর কয়েক দিন আগে শনিবার বিমানবন্দরের একটি যাত্রী ওঠানামার টার্মিনালে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করেছিল। খবর রয়টার্সের।

ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট সোমবার নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আসার খবর জানিয়েছে। তবে এসব হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

গত সপ্তাহ থেকে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর আঞ্চলিক সংঘাত থেকে ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে এসব হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

হামলার কারণে সৌদি আরবের আকাশসীমার কিছু অংশে বিমান চলাচল বন্ধ রয়েছে। স্থগিত হয়েছে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম। ফলে রাজধানীর আকাশপথও অনেকটা ফাঁকা হয়ে পড়েছে। এর মধ্যেই শহরটিতে অনুষ্ঠিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সম্মেলন।

বাব আল-মান্দেব প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা

সৌদি আরব এখন কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে তেল পরিবহনের পথ নিরাপদ রাখা এবং সেপ্টেম্বরে আকস্মিক অগ্রগতির পর হুথিদের আরও শক্তিশালী হয়ে ওঠা ঠেকাতে দেশটি আবারও ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে।

ইয়েমেনের সামরিক সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, বাব আল-মান্দেব প্রণালির আশপাশে হুথিদের বিরুদ্ধে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী কিছুটা অগ্রগতি অর্জন করেছে। তবে অন্য কয়েকটি রণাঙ্গনে তারা এখনো চাপে রয়েছে। ফলে হুথিদের ওপর চাপ সৃষ্টি করা হলেও এর সুফল পেতে সময় লাগতে পারে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন

এদিকে সৌদি আরবের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি সরকারের বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ সহজ করতে ইরান বারবার সহযোগিতার প্রস্তুতির কথা জানিয়েছে।

অন্যদিকে, হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের বিমান হামলা জোরদার হয়েছে। ইয়েমেনের একটি টেলিভিশন চ্যানেলের তথ্য অনুযায়ী, সোমবার আল-জাওফ প্রদেশেও হামলা চালানো হয়েছে। তবে এসব পাল্টা হামলার মধ্যেও সৌদি অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ বন্ধ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না হুথিরা।

গোষ্ঠীটি বারবার সৌদি আরবের বিমানবন্দর, আকাশসীমা ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। এসব তেল স্থাপনা সৌদি অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং দেশটির উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি।

ট্যাগ:সৌদি আরবসৌদিমধ্যপ্রাচ্যইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধইরানে হামলাইরান

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!