সৌদি আরবের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সৌদি আরবের রাজধানী রিয়াদ
সৌদি আরবের রাজধানী রিয়াদ|ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যাঞ্চলে নতুন করে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এটি ক্ষেপণাস্ত্র হামলা, নাকি হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে ঘটেছে, তা স্পষ্ট নয়।

এর আগে গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।

এ হামলার পর আজ হুথিদের নিয়ন্ত্রণে থাকা সানা বিমানবন্দরে শক্তিশালী হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ ছাড়া সানার অন্যান্য এলাকাতেও হামলার ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টার মধ্যেই রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন

রিয়াদ বিমানবন্দরে গতকালের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। বাকি পাঁচজন সৌদি আরবের নাগরিক।

এ হামলায় প্রাণহানির পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা নিরূপণের কাজ চলছে।

ভয়াবহ ওই হামলার পরপরই সৌদি আরব রিয়াদ বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে বেসামরিক মানুষ বেশি হতাহত হচ্ছেন। [সূত্র: আলজাজিরা]

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!