ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তাঁর প্রথম ভাষণে বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। এ ঘাঁটিগুলো বন্ধ করা না হলে সেগুলোর ওপর হামলা করা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি তাঁর ভাষণে এসব কথা বলেন বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে। দেশটি কেবল মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই আক্রমণ চালাচ্ছে। এ হামলা অব্যাহত থাকবে।
ইরানের সর্বোচ্চ এ নেতা টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।
মোজতবা খামেনি ইরানের সেনাবাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন। তাঁর মতে-দেশটির সেনাবাহিনী ইরানকে বহিঃশক্তির আধিপত্য বিস্তার বা বিভক্ত হতে বাধা দিয়েছে।
তিনি আরও বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন। আমাদের দেশ যখন চাপ এবং আক্রমণের মুখে, তখন তাঁরা সঠিকভাবে দ্বায়িত্ব পালন করেছেন।

