২৮,৫০০ বেতনে ট্রেইনি অফিসার নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

জিটি ডেস্ক

প্রকাশ:

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগে ৩০ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ এপ্রিল থেকেই শুরু হয়েছে—চলবে ১৬ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি;

বিভাগের নাম: জেনারেল;

পদের নাম: ট্রেইনি অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রবেশনকালে ২৮,৫০০ টাকা (১ বছর)। প্রবেশনকাল শেষে ৪৫,৩৫০ টাকা;

New Project - 2026-05-01T220550.205.jpg

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১ মে ২০২৬ তারিখে);

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৯ মে

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ বা ৫ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে। এছাড়া এসএসসি এবং এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ৬ মে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!