দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৬ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;
পদের নাম: টেরিটরি সেলস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৪৫,০০০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, বেতন ৪০০০০
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
*এফএমসিজি কোম্পানির বিক্রয় বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আরও পড়ুন: ৩৫০০০ বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে নাবিল গ্রুপ, পদ ২০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৬ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

