জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘কম্পিউটার অপারেটর’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলে পাঠিয়ে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন;
পদের নাম: কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: ১৮,০০০-২০,০০০ টাকা;
আরও পড়ুন: স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে স্টোর ইনচার্জ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, স্বাস্থ্য সেবা সুবিধা ও শিক্ষা প্রণোদনা প্রদান করা হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা অথবা যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ৩৫ শব্দ থাকতে হবে;
*মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ব্যবহারে পারদর্শী হতে হবে;
*ডাটা এন্ট্রি ও চিঠিপত্র নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে;
*পরিষ্কার ও সুন্দর হাতের লেখা হতে হবে;
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে ডাক্তার-নার্স-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা hrd@ad-din.org ই-মেইলে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠিয়ে আবেদন করতে পারবেন। সিভির সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: আদ্-দ্বীন ফাউন্ডেশনের ফেসবুক পেজ

