আইসিডিডিআরবিতে চাকরি, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

রেডিওলজিস্ট নিয়োগ দেবে আইসিডিডিআরবি
রেডিওলজিস্ট নিয়োগ দেবে আইসিডিডিআরবি|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। প্রতিষ্ঠানটি ‘রেডিওলজিস্ট’ পদে ১১ মাসের চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগে ৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছেচলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি);

পদের নাম: রেডিওলজিস্ট;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (১১ মাসের চুক্তিভিত্তিক)। তবে কর্মকর্তার পারফরমেন্স এবং প্রতিষ্ঠানের ফান্ড থাকা সাপেক্ষে চুক্তির মেয়াদ বৃদ্ধি হতে পারে;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা (সমন্বিত), যার মধ্যে বাড়িভাড়া ও যাতায়াত ভাতা অন্তর্ভুক্ত। এর সঙ্গে উৎসব বোনাস, আইসিডিডিআরবি কর্তৃক আয়কর প্রদান এবং ভর্তুকিমূল্যে ক্যান্টিন সুবিধা।

New Project - 2026-09-06T035126.723.jpgপ্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: হলি ফ্যামিলি মেডিকেল কলেজ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এমবিবিএস ডিগ্রির সঙ্গে রেডিওলজিতে বিশেষায়িত ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: আইসিডিডিআরবির অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!