আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার’ পদে ১০০ কর্মী নিয়োগে ১৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ পাইপস লিমিটেড;
পদের নাম: সেলস অফিসার;
পদসংখ্যা: ১০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: র্যাংগস ইলেকট্রনিকস ২৫০০০ বেতনে নিয়োগ দেবে শোরুম ইনচার্জ, পদ ১০, আবেদন ২২ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, টিএ/ডিএ, কমিশন, চিকিৎসার সুবিধা, ছুটিকালীন ভ্রমণ ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে ৩০ ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/ডিপ্লোমা/এইচএসসি ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: কর্ণফুলী গ্রুপ ২০০০০ বেতনে নিয়োগ দেবে মার্কেটিং অফিসার, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তিরিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

