আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবেদন ২৭ জুলাই পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ|ছবি: জিটি সম্পাদিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমপ্লায়েন্স বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ১০ কর্মী নিয়োগে ২৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও);

বিভাগ: কমপ্লায়েন্স;

পদসংখ্যা: ১০টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: ২০০০০ বেতনে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, ১৬ জুলাই পর্যন্ত আবেদন

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবারের সুবিধা, ভ্রমণ ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস বছরে ২টি, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ২৫০০০ বেতনে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ১৫ জুলাই পর্যন্ত

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়:

আবেদনের যোগ্যতা—

*বিবিএ/এমবিএ/বিএসসি ডিগ্রি থাকতে হবে; 

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: মার্চেন্ডাইজার নিয়োগ দেবে যমুনা গ্রুপ, ১৪ জুলাই পর্যন্ত আবেদন

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!