বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'সহকারী পরিচালক (পরিসংখ্যান)' পদে ৩৩ কর্মী নিয়োগে ৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ জুলাই থেকে শুরু হয়েছে—চলবে ১০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;
পদের নাম: সহকারী পরিচালক (পরিসংখ্যান);
পদসংখ্যা: ৩৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২১-৩২ বছর হতে হবে (১ জুলাই ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা—
*অর্থনীতি/পরিসংখ্যান/ফলিত পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি এবং উচ্চ পর্যায়ের পরীক্ষা সমূহের ন্যূনতম ২টিতে প্রথম শ্রেণি বা জিপিএ থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আরও পড়ুন: অডিটর নিয়োগে বড় বিজ্ঞপ্তি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে, পদ ৩৭৮, আবেদন শুরু ৬ আগস্ট
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ২০০ টাকা অফেরতযোগ্য Bangla QR এর মাধ্যমে পরিশোধ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

