বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ভেন্যু ম্যানেজার/ভেন্যু ইন-চার্জ’ পদে কর্মকর্তা নিয়োগে ১৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড;
পদের নাম: ভেন্যু ম্যানেজার/ভেন্যু ইন-চার্জ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩০১ পদে, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: দেশের যেকোনো ক্রিকেট ভেন্যুতে;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;
*ইংরেজি ও বাংলাতে ভালো কমিউনিকেশন ও রিপোর্ট রাইটিংয়ে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা job@bcb-cricket.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়া সরাসরি বা ডাকযোগেও সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর-২, ঢাকা-১২১৬' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: ইত্তেফাক, ১৮ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৫

