বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

৩ পদে ২১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল
৩ পদে ২১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল|ছবি: জিটি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগে ১০ম ও ১৪তম গ্রেডে ৩ পদে ২১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যুগ্মপরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগ (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড);

১. পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ৬ থেকে ১১তম গ্রেডে চাকরি, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত

২. পদের নাম: হিসাব সহকারী (ইরেসপো);

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৩. পদের নাম: মাঠসংগঠক (ইরেসপো);

পদসংখ্যা: ১৩টি;

বেতন স্কেল:  টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩৫ বছর হতে হবে (১৯ অক্টোবর ২০২৬ তারিখে);

New Project - 2026-09-16T010509.760.jpgআবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা www.brdb.gov.bd অথবা www.iresppw.brdb.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৫ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!