জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীন যুগ্মপরিচালকের কার্যালয়। প্রতিষ্ঠানটি ১১ ও ১৪তম গ্রেডে ৩ পদে অস্থায়ী ভিত্তিতে ৮৫ কর্মী নিয়োগে ৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যুগ্মপরিচালকের কার্যালয় (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড);
১. পদের নাম: হিসাবরক্ষক;
পদসংখ্যা: ১৭টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*MS Word, Excel, Windows ইত্যাদি ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: মাঠ সংগঠক;
পদসংখ্যা: ৬৭টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৩. পদের নাম: অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*MS Word, Excel, Windows ইত্যাদি ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন গ্রেডে ১৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (৮ অক্টোবর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'যুগ্মপরিচালক, বিভাগীয় দপ্তর, বিআরডিবি, চট্টগ্রাম বিভাগ' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ অক্টোবর ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট

