রাজশাহী রেঞ্জ

বাংলাদেশ পুলিশে চাকরি, আবেদন শেষ ১১ মে

জিটি ডেস্ক

প্রকাশ:

অফিস সহকারী কাম কম্পউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেবে রাজশাহী কমান্ড্যান্টের কার্যালয়
অফিস সহকারী কাম কম্পউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেবে রাজশাহী কমান্ড্যান্টের কার্যালয়|ছবি: সংগৃহীত

রাজশাহী কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি)-এর কার্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ‘অফিস সহকারী কাম-কম্পউটার মুদ্রাক্ষরিক’ পদে ৩ কর্মী নিয়োগে ২ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১১ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী কমান্ড্যান্টের (অতিরিক্ত ডিআইজি) কার্যালয়;

পদের নাম: অফিস সহকারী কাম কম্পউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আরও পড়ুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন শুরু ১০ এপ্রিল

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১২ এপ্রিল ২০২৬ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বিমান বাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, বয়স সাড়ে ১৬ বছর হলেই করুন আবেদন

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি— 

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১১২ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে; 

আবেদনের শেষ সময়: আগামী ১১ মে ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: রাজশাহী কমান্ড্যান্টের (অতিরিক্ত ডিআইজি) কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!