বাংলাদেশ স্কাউটস ২৩ পদে নিয়োগ দেবে সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস
সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস |ছবি: জিটি সম্পাদিত

বাংলাদেশ স্কাউটস জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌রাজস্ব খাতভুক্ত ‘সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার’ পদে ২৩ কর্মকর্তা নিয়োগে ১৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্কাউটস;

১. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ২২টি; 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*স্কাউট বিষয়ে মৌলিক ধারণা থাকতে হবে;

আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৭, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

২. পদের নাম: সহকারী প্রোগ্রামার;

পদসংখ্যা: ১টি; 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার বিজ্ঞান/সিএসই/আইসিটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*Structured programming, Object oriented programming language বিষয়ে দক্ষতা থাকতে হবে;

*স্ট্যান্ডার্ড অ্যাপটিটুড টেস্ট উত্তীর্ণ হতে হবে;

*ITEE বা সমমানের সার্টিফিকেটধারিদের অগ্রাধিকার দেওয়া হবে;

*স্কাউটে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর হতে হবে (১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা erecruitment.bcc.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

New Project - 2026-08-19T011619.745.jpgসূত্র: বাংলাদেশ স্কাউটসের অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!