বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের আওতাধীন বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার, মীরসরাই, চট্টগ্রাম জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক ৬ পদে ৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৮ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার, চট্টগ্রাম;
১. পদের নাম: চিকিৎসা কর্মকর্তা (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ২টি;
বেতন: মাসিক সম্মানী ৩৫,৬০০ টাকা, ২টি উৎসব ভাতা ২২,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: পেট্রোবাংলার আওতাধীন ১২ প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেলে ৭৫৩ পদে চাকরি, আবেদন অনলাইনে
২. পদের নাম: দন্ত চিকিৎসক (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ৩৫,৬০০ টাকা, ২টি উৎসব ভাতা ২২,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে;
৩. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ২৪,৭০০ টাকা, ২টি উৎসব ভাতা ১৬,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*ডিপ্লোমা নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি/নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ৩০১ পদে, আবেদন ১১ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: ডেন্টাল টেকনোলজিস্ট (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ১৯,৮২৫ টাকা, ২টি উৎসব ভাতা ১২,৫০০ টাকা;
আবেদনের যোগ্যতা: ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিগ্রি থাকতে হবে;
৫. পদের নাম: আয়া (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ১৪,৪৫০ টাকা, ২টি উৎসব ভাতা ৮,২৫০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ পদে চাকরি, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
৬. পদের নাম: ক্লিনার (চুক্তিভিত্তিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: মাসিক সম্মানী ১৪,৪৫০ টাকা, ২টি উৎসব ভাতা ৮,২৫০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট কেন্দ্রে ডাক/কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'সদস্য সচিব, বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড, মীরসরাই, চট্টগ্রাম' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৫ অক্টোবর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বেপজার অফিশিয়াল ওয়েবসাইট

