ভিভো বাংলাদেশ ৪৫০০০ বেতনে নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

চ্যানেল/মার্কেট অপারেশনস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ
চ্যানেল/মার্কেট অপারেশনস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ |ছবি: সংগৃহীত

ভিভো বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‌‘চ্যানেল/মার্কেট অপারেশনস এক্সিকিউটিভ’ পদে ৩ কর্মী নিয়োগে ৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়);

পদের নাম: চ্যানেল/মার্কেট অপারেশনস এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ৩টি; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৪৫,০০০ টাকা;

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি কর্ণফুলী গ্রুপে, আবেদন ২৮ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়সসীমা: ২৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০০ পদে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: টেরিটরি অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি এসিআই মটরসে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!