বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৬ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি);
১. পদের নাম: রেজিস্ট্রার;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার লিটারেসি এবং ইংরেজি বিষয়ে কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৬০ বছর হতে হবে;
আরও পড়ুন: নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে ১২ পদে চাকরি, আবেদন ৪ সেপ্টেম্বর পর্যন্ত
২. পদের নাম: ডেপুটি ডিরেক্টর;
আবেদনের যোগ্যতা—
*জার্নালিজম/মিডিয়া স্টাডিজ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (অ্যাডমিন);
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার সায়েন্স/CSE বিষয়ের প্রার্থীরা অগ্রাধিকার পাবে;
*ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;
আরও পড়ুন: আরও পড়ুন: ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
৪. পদের নাম: ভিডিওগ্রাফার;
আবেদনের যোগ্যতা—
*ফ্লিম অ্যান্ড মিডিয়া/মাস কমিউনিকেশন/মাল্টিমিডিয়া/ফাইন আর্টস/মিডিয়া স্টাডিজ/সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;
৫. পদের নাম: আইটি অ্যাসিস্ট্যান্ট;
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছর হতে হবে;
৬. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট;
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার অ্যাপ্লিকেশনস/ডিজিটাল লিটারেসি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছর হতে হবে;
আরও পড়ুন: সেকশন অফিসারসহ বিভিন্ন পদে চাকরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা info@bubt.edu.bd ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৩০ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বিইউবিটির অফিশিয়াল ওয়েবসাইট

