পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১১ থেকে ১৬তম গ্রেডে ৬ পদে ১১২ পদে কর্মী নিয়োগে ৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়েছেচলবে ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন;
১. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা;
পদসংখ্যা: ১৯টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বি.কম ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বিভিন্ন গ্রেডে ১৪২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক;
পদসংখ্যা: ৩৭টি;
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);
আবেদনের যোগ্যতা—
*বিএসসি অথবা বিএজি ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
৩. পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন);
পদসংখ্যা: ১৪টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব);
পদসংখ্যা: ১৫টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা—
*বিকম ডিগ্রি থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
৫. পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন);
পদসংখ্যা: ১৪টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;
*অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;
আরও পড়ুন: ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ২০ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত
৬. পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক(হিসাব);
পদসংখ্যা: ১৩টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব পদের অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;
সূত্র: বনশিল্প উন্নয়ন করপোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট

