বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ থেকে ২০তম গ্রেডে ৫১ শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুনের মধ্যে নির্ধারিত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতনের বাইরে আবাসন-যাতায়াতসহ নানা সুবিধা প্রাপ্য হবেন।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ;
১. পদের নাম: সহকারী শিক্ষক;
শাখা: মাধ্যমিক (ইংরেজি ভার্সন);
বিভাগ: ইংরেজি, বাংলা, উচ্চতর গণিত, গণিত, সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কৃষিশিক্ষা, শারীরিক শিক্ষা, ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম);
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (বিএড/বিপিএডসহ প্রার্থীদের ৯ম গ্রেড) এবং ১২,৫০০-৩০,২৩০ টাকা (বিএড/বিপিএড ব্যতীত প্রার্থীদের ১১তম গ্রেড);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে;
আরও পড়ুন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত
২. পদের নাম: সহকারী শিক্ষক;
শাখা: প্রাথমিক (ইংরেজি ভার্সন);
বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে;
৩. পদের নাম: সহকারী শিক্ষক;
শাখা: প্রাক-প্রাথমিক (ইংরেজি ভার্সন);
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে;
আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প্রশাসনিক পদে, আবেদন ১৭ জুন পর্যন্ত
৪. পদের নাম: সহকারী শিক্ষক;
বিভাগ: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*গ্রন্থাগার বা তথ্যবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা,
*গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
৫. পদের নাম: আইটি টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: কম্পিউটার হার্ডওয়্যারে ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: ডুয়েট নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ ৩৩, আবেদন ৭ জুন পর্যন্ত
৬. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;
বিভাগ: জীববিজ্ঞান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
৮. পদের নাম: আয়া;
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
আরও পড়ুন: শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, আবেদন ২১ জুন পর্যন্ত
৯. পদের নাম: নিরাপত্তাকর্মী/নৈশপ্রহরী;
পদসংখ্যা: ৫টি (পুরুষ ৩টি ও নারী ২টি);
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
১০. পদের নাম: প্লাম্বার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
১১. পদের নাম: কার্পেন্টার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৮, আবেদন শেষ ৭ জুন
১২. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখা: ১০টি (পুরুষ ৫টি ও নারী ৫টি);
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: জেএসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
১৩. পদের নাম: মালি;
পদসংখা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: জেএসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের (১১ জুন ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;
আরও পড়ুন: মেরিটাইম ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ বরাবর গ্রেড ১০ হতে ১১তম পদের জন্য ৫০০ টাকা, গ্রেড ১৪তম পদের জন্য ৩০০ টাকা, গ্রেড-১৯ ও ২০তম পদের জন্য ২০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। ড্রাফট/পে-অর্ডারের কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অধ্যক্ষ, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর-গুলশান, ঢাকা-১২১৯;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বসু্ন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

