বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি টেকনিক্যাল বিভাগে ‘রিজিওনাল ম্যানেজার’ পদে ৮ জেলায় কর্মী নিয়োগে ৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক;
পদের নাম: রিজিওনাল ম্যানেজার;
বিভাগ: টেকনিক্যাল;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ব্যুরো বাংলাদেশ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: বাগেরহাট (মোরেলগঞ্জ), দিনাজপুর, জামালপুর (দেওয়ানগঞ্জ), খুলনা (বটিয়াঘাটা), নওগাঁ (সাপাহার), পটুয়াখালী (কলাপাড়া), রাঙ্গামাটি, সুনামগঞ্জ (দেরাই);
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: সজীব গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বিএসসি অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে;
*এনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে ৩০ ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম

