ব্যবস্থাপক নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ চা বোর্ডে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

জিটি ডেস্ক

প্রকাশ:

ব্যবস্থাপক নিয়োগ দেবে
ব্যবস্থাপক নিয়োগ দেবে |ছবি: জিটি সম্পাদিত

বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত 'টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম' জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'ব্যবস্থাপক' পদে কর্মকর্তা নিয়োগে ১০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম;

পদের নাম: ব্যবস্থাপক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ডিপিডিসিতে ৭ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট/হোটেল ম্যানেজমেন্ট/ব্যবসা প্রশাসন বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

*বাংলা ও ইংরেজি ভাষায় গুছিয়ে কথোপকথন করার দক্ষতা থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

New Project - 2026-08-17T015832.112.jpgপ্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে (৩১ আগস্ট তারিখে);

আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, পদ ৩৫, আবেদন ২ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

'বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৫০০ টাকা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক সমকাল, ১০ আগস্ট ২০২৬, পৃষ্ঠা ১১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!