জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্যুরো বাংলাদেশ। সংস্থাটি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনার জন্য ৭ ক্যাটাগরির পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যুরো বাংলাদেশ;
১. পদের নাম: সহকারী ম্যানেজার-ফুড অ্যান্ড বেভারেজ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে;
আরও পড়ুন: প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে কাতার চ্যারিটি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
২. পদের নাম: গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে;
৩. পদের নাম: পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট/ক্লিনার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি পাস ও শারীরিকভাবে ফিট হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে;
আরও পড়ুন: কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত
৪. পদের নাম: ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি/এইচএসসি ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
*কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে;
৫. পদের নাম: ডিস-ওয়াশার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*অষ্টম শ্রেণি পাস ও শারীরিকভাবে ফিট হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০০ পদে, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
৬. পদের নাম: সহকারী শেফ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*রান্নার কাজে ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে;
৭. পদের নাম: সহকারী শেফ-পেস্ট্রি অ্যান্ড বেকারি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/ডিপ্লোমা বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*পেস্ট্রি ও বেকারির কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
প্রার্থীর বয়স: অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে;
আরও পড়ুন: সুপারশপ স্বপ্ন ২৫০০০ বেতনে নিয়োগ দেবে ৩০ পদে, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
বেতন (সব পদের ক্ষেত্রে): আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
অন্যান্য সুযোগ-সুবিধা: চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা ও স্বাস্থ্য তহবিলসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন;
শিক্ষানবিশ ও স্থায়ীকরণ: অস্থায়ী নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৩ মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। এই সময়ের মধ্যে কাজ শেখার ক্ষেত্রে ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে স্থায়ী করা হবে। পরীক্ষায় অকৃতকার্য হলে চাকরির অবসান হবে।
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিডিজবস ডটকম

